এবার প্রকাশ্যে রেস্টুরেন্টে ঢুকে হামলা ও ভাঙচুর
খুলনার ব্যস্ততম আহসান আহমেদ রোডের ‘চাইনিজ প্যালেস’ নামক একটি রেস্তোরাঁয় বুধবার (২৮ অক্টোবর) বিকালে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিকাল সাড়ে ৩টার দিকে একদল কিশোর রেস্টুরেন্টে প্রবেশ করে বকাবকি ও ভাঙচুর করে চলে যায়।


