রাজশাহীতে এসআরবি সদস্যের বাইকের ধাক্কায় কৃষক নিহত
রাজশাহীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক কৃষকের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান।


