এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বাজারে বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা
ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন খরচ এবং সেগুলোর বিক্রয়মূল্য জানানো হয়।


