১৮০ টাকায় ডাব বিক্রি করতে গিয়ে গুনলেন হাজার টাকা জরিমানা
মানিকগঞ্জের মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ১৮০ টাকায় ডাব বিক্রির অভিযোগে সুমন মিয়াকে এক হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিটি ডাব ১১০ টাকায় কিনে ১৮০ টাকায় বিক্রি করছিলেন তিনি।


